শীগগীরই মুক্তি পাবে বিক্রান্ত রোনা সিনেমাটি - গ্লোব নিউজ বিডি

কিচ্ছা সুদীপ এবং জ্যাকলিন ফার্নান্দেজ অভিনীত এই সিনেমাটির শ্যূটিং শুরু হয় গতবছর মার্চ মাসে। শালিনী মঞ্জুনাথ এবং অলংকার পান্ডিয়ান এর যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন অনুপ ভান্ডারী।

বিক্রান্ত রোনা ছবির পোস্টার

জানি মাস্টারের নৃত্য পরিচালনা এবং উইলিয়াম ডেভিডের চিত্রগ্রহণে সিনেমাটির শিল্প নির্দেশনা দিয়েছেন শিব কুমার এবং সংগীত পরিচালনা করেছেন আজানিশ লোকনাথ। আজ এ সিনেমাটি সম্পর্কে নায়িকা টুইটারে লেখেন, "বিরাট ঘোষণা ! হ্যা, আমি বিক্রান্ত রোনা ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছি। আপনাদেরকে এটি দেখাতে আমার আর তর সইছে না। আমাকে বিশেষ খাতির যত্ন করার জন্য প্রযোজকদের ধন্যবাদ। কিচ্ছা সুদীপের সাথে কাজ করার অভিজ্ঞতা অনেকদিন পর্যন্ত আমাকে সতেজ রাখবে।" জানা যায়, আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

বিক্রান্ত রোনা ছবির পোস্টার
এদিকে, বিক্রান্ত রোনা সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে গত জানুয়ারীতে দুবাই প্রেস পৃথিবীর সর্ব্বোচ্চ দালানে ডেকে নিয়েছিলো নায়ক কিচ্ছা সুদীপকে। বুর্জ খলিফা ভবনটির ১৪৮ তলায় সাংবাদিকদের সাথে সাক্ষাত করেন তিনি। এরপরে সন্ধ্যায় ভবনটির চারপাশ ঘিরে নির্মিত বিরাটাকার পর্দায় বিক্রান্ত রোনা ছবির পোস্টার দেখানো হয়।

মন্তব্যসমূহ