যাদেরকে বিজয়ী ঘোষণা করলেন কান চলচ্চিত্র উৎসবের জুরী বোর্ড - গ্লোব নিউজ বিডি
চলচ্চিত্র পরিচালকদের সম্মাননা দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর অন্যতম বৃহত পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠাণ কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবের এবার ৭৪ তম আসর বসেছিলো ফ্রান্সের ক্যানেস নামক শহরে।
গত ৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয় বিশ্বের প্রায় সব কয়টি দেশের পরিচালকরা। যাচাই বাছাই শেষে জুরী বোর্ড বিজয়ীদের নাম ঘোষণার আগে আরেকবার মিটিং করেছেন আজ।এতে সেরা অভিনেতা মনোনীত হন ল্যান্ড্রি জোনস, সেরা অভিনেত্রী রেনেটে রিনসভী, সেরা চিত্রনাট্যকার যৌথভাবে হামাগুচি রিউসুকি এবং তাকামাসা ওয়ে নির্বাচিত হন। এছাড়া সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হন লিওস সারাক্স।
উৎসব কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তাদের ৭৫ তম অধিবেশন চলবে আগামী বছর ১০ মে থেকে ২১ মে পর্যন্ত।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!