আসছে সৃজিতের নতুন ছবি লহো গৌরাঙ্গের নাম রে - গ্লোব নিউজ বিডি

সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ চরিত্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে সৃজিত মূখার্জীর এই ছবিটি বানানো হবে। এ ছবিতে মহাপ্রভু চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং লক্ষীপ্রিয়া চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার।

চৈতন্য মহাপ্রভু
এ ছবিতে শ্রীচৈতন্যের কাস্টিং নিয়ে বেশ কিছুদিন ধরেই টলিউডে নানা আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। অনেকেই মনে করেছিলেন মহাপ্রভু চরিত্রে যীশু সেনগুপ্ত কিংবা অনির্বান ভট্টাচার্যকে নেয়া হবে। কিন্তু সৃজিত বললেন, "আমি যীশুকে ভাবিনি। এমনকি অনির্বনকেও নয়। কারণ আমি কল্পনায় মহাপ্রভুকে যেভাবে দেখতে পাচ্ছি, তার ধারে কাছেও নেই ওরা। এ চরিত্রে আমি বছর দুয়েক আগে থেকেই পরমব্রত চট্টোপাধ্যায়কে ভেবে রেখেছি।"
পরমব্রত চট্টোপাধ্যায়
এ সিনেমায় চান্স পাওয়ার পর পরমব্রতর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "শ্রীচৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য একেকজনের কাছে একেক রকম। আমার মনে হয় তিনি একজন সমাজ সংস্কারক। সে কারনেই প্রাসঙ্গিক। তার সঙ্গে ধর্ম জুড়ে রয়েছে। কিন্তু সেই ধর্ম শুধুই মানুষের কথা বলে। প্রেমের কথা বলে। আসলে শ্রীচৈতন্য ভারতবর্ষের ইতিহাসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। সেই চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া অবশ্যই সৌভাগ্যের।"
প্রিয়াঙ্কা সরকার
এ প্রসঙ্গে নায়িকা প্রিয়াঙ্কা সরকার বলেন, "সৃজিত ভীষণই পছন্দের পরিচালক। লক্ষীপ্রিয়ার চরিত্র করা গুরুদায়িত্ব। হোমওয়ার্ক করবো। চরিত্রটার প্রতি সুবিচার করার চেষ্টা করবো।" জানা যায়, আগামী বছর সিনেমাটির শ্যূটিং শুরু করবেন সৃজিত মূখোপাধ্যায়।

মন্তব্যসমূহ