দেড় বছর পর রোববার থেকে আবারও শুরু হবে রেসলিং - গ্লোব নিউজ বিডি
গতকাল ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেইনমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট ম্যাকমাহন এক টুইটার বার্তায় জানান, "করোনা ভাইরাসের কারনে আমরা দেড় বছরেরও বেশী সময় খেলা বন্ধ রেখে অপেক্ষা করেছি। এই রোববারে আমরা কুস্তিখেলায় আপনাদের আবারও স্বাগত জানাই।"
এ পোষ্টটি শেয়ার করে রেসলার ডোয়েন জনসন লেখেন, "ভিন্স এবং ডব্লিউ ডব্লিউ ই'কে অভিনন্দন জানাই তাদের এই বিরাট পদক্ষেপের জন্য। গ্যালারীতে সরাসরি উপস্থিত দর্শকেরা পেশাগত কুস্তিখেলার জন্য মেরুদন্ড স্বরুপ। এবং আগামীতেও এমনটাই থাকবে।"তিনি আরো লেখেন, "উপস্থিত দর্শকের করতালি এবং চিৎকার আমাদেরকে উদ্যম জোগায়। আমি জানি এটা একজন কুস্তিগীর এর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই আবারও স্বাগত জানাই, এবং আমি বরাবরের মতই বলি, প্রচুর ভীড় হোক"এদিকে, খেলা শুরু হবার খবর পেয়ে জন সিনা লেখেন, "ডব্লিউ ডব্লিউ ই মহাতারকাদের এই সুসংবাদ পেয়ে আমি খুবই উত্তেজিত এবং খুশী হয়েছি। আমি খুব কাছ থেকে এই খেলা দেখবো"।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!