ক্রিকেটার সুনীল গাভাস্কারের জন্মদিনে তারকাদের স্মৃতিচারণ - গ্লোব নিউজ বিডি
গত শনিবার ক্রিকেটার সুনীল গাভাস্কারের জন্মদিনে বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরা তাকে শুভেচ্ছা জানান এবং তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেন। মহান কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর টুইটারে লেখেন, "নমস্কার ! সুনীল গাভাস্কার, এ নামটি ক্রিকেটের দুনিয়ায় কে না জানে। তার ক্রিকেট আমার খুব ভালো লাগতো। সুনীল গাভাস্কার খুবই হাসিখুশী মানুষ। বিশেষ ব্যাপার এই যে, তিনি গানও গাইতে পারেন।
তিনি আরো লেখেন, "আজ তার জন্মদিন। আমি তাকে অনেক শুভকামনা জানাচ্ছি। ঈশ্বর তাকে সবসময় সুখে রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করি। আমি সবসময় চাইতাম সুনীল গাভাস্কার যেন খেলতে থাকে, অবসরে না যায়। শচীনের বেলায়ও আমি এমনটাই চাইতাম।"এদিকে শচীনও টেন্ডুলকারও টুইটারে একটি ভিডিও বার্তার মাধ্যমে সুনীল গাভাস্কারকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, "স্যার, আমার আজো মনে পড়ে, ১৯৯০ সালে আমি যখম ইন্ডিয়া টিমের হয়ে মুম্বাইতে খেলতে গিয়েছিলাম। মাঠে প্রাকটিস করার সময় আপনি আমার সামনে এলেন এবং শেখালেন, কিভাবে ব্যাট ধরলে সুবিধা হয়। আপনাকে কোনোদিন ভুলবোনা। আপনি দীর্ঘজীবী হোন।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!