নভেম্বরে মুক্তি পেতে যাচ্ছে হলিউড মুভি রেড নোটিশ - গ্লোব নিউজ বিডি
রাউসন থার্বার পরিচালিত, ডোয়েন জনসন, গাল গ্যাডট এবং ভ্যানসিটি রেনল্ডস অভিনিত রেড নোটিশ সিনেমাটি মুক্তি দেয়া হবে ওটিটি প্লাটফর্ম ভিত্তিক অ্যাপ নেটফ্লিক্সে।
দি রক হিসেবে পরিচিত সাবেক রেসলার ডোয়েন জনসন তার টুইটারে লেখেন, "আপনাদেরকে অফিশিয়ালি সতর্ক করা হচ্ছে। নেটফ্লিক্সের সর্বকালের বৃহত্তম মুভি রেড নোটিশ বিশ্বজুড়ে আপনাদের ঘরে ঘরে মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এফবিআই এর উচ্চপদস্থ কর্মকর্তা, পৃথিবীর সবচে কুখ্যাত আর্ট চোর এবং সবসেরা বিরুদ্ধাচরণকারী যাকে পৃথিবী কোনোদিন দেখেনি।"সিনেমাটির নায়িকা গাল গ্যাডট লেখেন, "আমার আর দেরী সহ্য হচ্ছেনা। রাউসন থার্বারকে ধন্যবাদ জানাই আমাকে এই প্রোজেক্টে রাখার জন্য। আমি আমার বন্ধুদের সাথে কাজ করতে পেরে আনন্দিত"।
এদিকে নায়িকার এই পোস্টটি শেয়ার করে পরিচালক রাউসন থার্বার লেখেন, "গাল গ্যাডট একজন মহান অভিনেত্রী। তাকে নিয়ে কাজ করাটা আমার অনেক দিনের স্বপ্ন ছিলো।"



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!