ভক্তদের সাথে নিয়ে গান লিখছেন হাবীব ওয়াহিদ - গ্লোব নিউজ বিডি

লকডাউনে বসে থেকে যখন মাথা জ্যাম হয়ে আছে, নতুন কিছু লেখা সম্ভব হচ্ছেনা, এমন সময় ভক্তদের সাথে এক ধরণের গেমস খেলে সুন্দর কোনো গানের লিরিক্স বের করে আনার চেষ্টা করছেন হাবীব ওয়াহিদ।

হাবীব ওয়াহিদ
গত ৪ জুলাই তিনি তার ফেসবুক পেজে লেখেন "চলুন এই লকডাউন এ কিছুটা ক্রিয়েটিভ হতে চেষ্টা করি আমরা সবাই ! আমি একটি গানের লাইন পোস্ট করবো, এর পর কমেন্ট করে দ্বিতীয় লাইন টি আপনারা পোস্ট করবেন, যার লেখা লাইন টি আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই লাইন টি আমি আবারো পোস্ট করবো. তারপর ঠিক একই ভাবে আবার তৃতীয় এর পর চথুর্ত এর পর পঞ্চম লাইন এর খোঁজ করবো এবং সবশেষে পুরো গানটাই আমরা সবাই মিলে লিখে ফেলবো এবং গানটি আমি কম্পোজ করে নিজেই গাইবো ! এই প্রক্রিয়াটি কতটুকু সাফল্য পাবে আমি জানি না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি??" এসময় হাবীব প্রথম লাইনটি পোষ্ট করেন। "বৃষ্টি যদি আর না থামে আজ"
হাবীব ওয়াহিদের লিরিক্স খেলায় কমেন্ট করেছেন ভক্ত
আগের দিন এক লাইন করে নেওয়ার কথা বললেও পরের দিন পুলক নামের একজন ভক্তের কমেন্ট থেকে হাবীব তার প্রথম চার লাইন নিয়ে নেন। এ ব্যাপারে তিনি লেখেন, "অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন ! আমি সারপ্রাইজড ! বলেছিলাম এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইন ভালো লেগে গেলো ! তার লেখা পরের চার লাইন গুলোও সুন্দর কিন্তু এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছিলো লকডাউন এ বসে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে, তাই আমি চাই আরো কয়েকজনের অংশগ্রহণ ! এখন পরবর্তী লাইন গুলো লেখার পালা কিন্তু সবাইকে ২ থেকে বড়জোর চার লাইন এর বেশি না লিখার অনুরোধ ! তো হয়ে যাক আবার !" এর পরের দিন ক্যাথরিন ক্যাথি নামে একটি মেয়ের কমেন্ট থেকে তিনি আরো চার লাইন নেন।
হাবীবের লিরিক্স খেলায় ভক্তদের কমেন্ট
এবার তিনি লেখেন, "পরবর্তী চার লাইন পেয়েছি. অভিনন্দন লেখিকা কে !
এখন অন্তরা চাই …
" এই কথা লেখার পর হাবীবকে চারদিন ফেসবুকে দেখা যায়নি। জানা যায়, এর মধ্যে তিনি একটি সন্তানের বাবা হয়েছেন, যার নাম রেখেছেন আয়াত।
হাবীব ওয়াহিদের পুত্র আয়াত

এদিকে, পুত্র আয়াতের কারণে তার গানের আয়াত লেখা অসমাপ্তই রয়ে গেছে। গতকাল তিনি ফেসবুকে আবারও লেখেন, "বিলম্বের জন্য দুঃখিত ! আমি খুব শীঘ্রই তৃতীয় গানের অংশ পোস্ট করব..."

মন্তব্যসমূহ