আগস্টে মুক্তি পাবে অজয় দেবগনের নতুন সিনেমা ভুজ - গ্লোব নিউজ বিডি
বলিউডের বিখ্যাত তারকারা পরিচালকের তোয়াক্কা না করে অনেকেই নিজের প্রোডাকশন হাউস খুলে বসেছেন। একের পর এক নিজেই সিনেমা বানিয়ে চলেছেন। যেমন সালমান খান ফিল্মস, আমীর খান ফিল্মস, শাহরুখের রেড চিলিজ ইত্যাদি। অজয় দেবগনও এই তালিকায় বাদ যাননি। তিনিও নিজের নামে অজয় দেবগন ফিল্মস খুলেছেন, যা সংক্ষেপে এডিএফ নামে পরিচিত। আর এই প্রোডাকশন হাউসের অধীনে আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ভুজঃ দি প্রাইড অফ ইন্ডিয়া।
গতকাল অজয় দেবগন তার টুইটার আইডিতে পোস্টার শেয়ার করে লেখেন, "তিনদিনের মধ্যেই ট্রেইলার আসছে। সাহস এবং গৌরবের গল্প নিয়ে সিনেমাটি আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে ডিজনী প্লাস হটস্টার অ্যাপে।" তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি শুধু ভিআইপি সাবস্ক্রাইবাররাই দেখতে পারবেন।অভিষেক দুধাইয়া পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন যৌথভাবে ভূষণ কুমার, গিনি খানুজা, কৃষাণ কুমার, মাংগাত পাঠক, বাণী সাংঘাবি, উজির সিং এবং অভিষেক দুধাইয়া।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!