মিশু সাব্বিরের ঈদের নাটক গোল্ড ডিগার - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় বাংলাদেশী নাট্য অভিনেতা মিশু সাব্বির। এবার ঈদে মুক্তি পেলো তার নতুন নাটক গোল্ড ডিগার। ধ্রুব টিভি প্রযোজিত এ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।
মেজবাহ উদ্দিন সুমন এর লেখা গল্পে অভিনয় করেছেন মিশু সাব্বির, সানজানা সরকার রিয়া, শরাফ আহমেদ জীবন, তানজিম হাসান অনিক, আশরাফুল আলম সোহাগ, খলিলুর রহমান কাদেরী, নিওনা সহ আরো অনেকে। সহকারী পরিচালক শিশির আহমেদ, কাজী বাহাদুর হিমু, আফরান রানা এবং সহযোগী পরিচালক মিতুল খানের নির্দেশনায় নাটকটির চিত্রগ্রহণ করেছেন এইচ এম জামান।রফিকুল ইসলাম ফরহাদের আবহ সংগীতে নাটকটি সম্পাদনা করেছেন যৌথভাবে আমিনুল ইসলাম দিপু এবং ইসমাইল হোসাইন। নাটকটি গতকাল প্রচারিত হওয়ার পর দর্শকের ব্যাপক সাড়া পায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!