ওটিটি তে মুক্তি পেয়ে দর্শকের ব্যাপক সাড়া পেলো তুফান - গ্লোব নিউজ বিডি
ফারহান আক্তার আট বছর আগে অ্যাকশন ধাচের সিনেমা ভাগ মিলখা ভাগ এর মাধ্যমে আলোচনায় আসেন। আট বছর পর তিনি আবারও একই ঘরানার একটি ছবিতে অভিনয় করলেন। তুফান নামের এই সিনেমাটি অ্যাকশন ধাচের হলেও এটিকে স্পোর্টস ক্যাটাগরীতে ফেলা যায়। গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পাওয়ার পর দর্শকের পক্ষ থেকে ব্যাপক সাড়া আসতে থাকে।
বেশকিছু দর্শক বাসায় বসে সিনেমাটি দেখার ছবি আপলোড করেন টুইটারে। ফারহান আক্তার সেগুলো রিটুইট করেন।সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই খ্যাতিমান তারকারা মুভিটি দেখে তাদের মতামত জানাতে শুরু করেন। ফারহান লেখেন, "খেলা যেটাই হোক, একজন ভালো নির্দেশক ছাড়া ভালো খেলোয়ার হওয়া যায়না।"এদিকে শাহরুখ খান লেখেন, "আমি আমার বন্ধু ফারহান আক্তার, রাকেশ ওম ম্যাহরা কে ধন্যবাদ জানাই তাদের পরিশ্রম ও ভালোবাসার জন্য। আমি ছবিটি মুক্তি পাওয়ার কয়েকদিন আগেই দেখার সুযোগ পেয়েছি। অত্যন্ত সুক্ষ অভিনয় করেছেন সবাই। আমি মনে করি, আমাদের এ ধরনের সিনেমা আরো বানানো উচিত।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!