গায়কের পাশাপাশি এবার সুরকার হিসেবেও কাজ করছেন হিমেশ রেশামিয়া - গ্লোব নিউজ বিডি
বলিউড সিনেমার অন্যতম সেরা গায়ক হিমেশ রেশামিয়া একবিংশ শতকের গোড়ার দিকে অর্থাৎ প্রথম দশকে সিনেমার প্লেব্যাক গেয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তারপর দীর্ঘদিন তাকে আর তেমন একটা দেখা যায়নি। তবে এই লকডাউনে ঘরে বসে বসে তিনি বেশকিছু গানে নিজেই সুর করে আপলোড করেছেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
আজ দুপুর একটায় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, হিমেশ রেশামিয়া মেলোডিজ প্রযোজিত সুরুর ২০২১ অ্যালবামের টাইটেল ট্র্যাক ৫৭ মিলিয়ন ভিউ এবং ১৫ মিলিয়ন অডিও স্ট্রিম হওয়ায়, এবং সেইসাথে "মুডস উইথ মেলডিজ" অ্যালবামের তেরা বাগের গানটি ১৩ মিলিয়ন ভিউ ও ২ মিলিয়ন অডিও স্ট্রিম হওয়ার পর আজ আমি নতুন অ্যালবাম "হিমেশ কে দিল ছে" থেকে সাসে গানটি প্রকাশ করলাম। গানটি গেয়েছেন সাওয়াই ভাট। গানটির জন্য আপনাদের ভালবাসা কামনা করছি।গানটি রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। আলোচনা সমালোচনায় মুখর হয়ে ওঠে কমেন্টবক্স। হিমেশ জানান, তার প্রযোজনায় আগামীতে আরো ভালো ভালো গান রিলিজ দেওয়া হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!